
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬: ৫৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৭: ০২
ফাইল ছবিরোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) চলমান মামলার রায় শিগ্গিরই আসবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ মামলায় মিয়ানমারের দায় নির্ধারণ, চলমান নিপীড়ন বন্ধ, ভুক্তভোগীদের ন্যায় বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের লক্ষে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একাধিক রাষ্ট্রের অংশগ্রহণে লিখিত ও মৌখিক শুনানি সম্পন্নসহ মামলাটি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ে অগ্রসর হয়েছে। আদালতের রায় শিগগিরই প্রত্যাশিত।

Leave a Reply