ইরানের বন্দরগামী জাহাজে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক করল ইউকেএমটিও

ইরানের বন্দরগামী জাহাজে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক করল ইউকেএমটিও

> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের বন্দরগামী জাহাজে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক করল ইউকেএমটিওআমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নতুন সামুদ্রিক প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারির বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি এক পরামর্শে জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় সামুদ্রিক প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে, যা কোনো নির্দিষ্ট দেশের জাহাজ নয়—সব পতাকার জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

এই নিষেধাজ্ঞার আওতায় পুরো ইরানি উপকূলরেখা—বন্দর, তেল টার্মিনাল এবং জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এর বিস্তৃতি আরব উপসাগর, গালফ অব ওমান এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগর পর্যন্ত।

তবে ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ ইরান ছাড়া অন্য গন্তব্যে যাচ্ছে বা আসছে, তাদের চলাচল এখনো বাধাগ্রস্ত হয়নি। যদিও এ ধরনের যাত্রায় জাহাজগুলোকে সামরিক উপস্থিতি, সরাসরি নির্দেশনা বা তল্লাশির মুখোমুখি হতে হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *