জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা

জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা

> রাজনীতি > জামায়াত জনগণের সঙ্গে ধোঁকাবাজির মাধ্যমে সংসদে যাত্রা শুরু করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতাস্টাফ রিপোর্টার

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৫: ০২আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৫: ৩৭

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ও গাদ্দারির মধ্য দিয়ে সংসদের যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বিএনপি গণভোট অধ্যাদেশসহ মানুষের জীবনের স্বার্থে সম্পৃক্ত ও নিরাপত্তাসংশ্লিষ্ট অধ্যাদেশগুলো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তথা গায়ের জোরে বাতিল করেছে। আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছি। বিএনপি ফ্যাসিবাদের পক্ষে, আর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’

তিনি রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *