দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

> জাতীয় দেশবাসীকে বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রীআমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীতদেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষের এই শুভক্ষণে আমরা যেন সংকীর্ণতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানবকল্যাণের পথ অনুসরণ করি। নতুন বছরের প্রথম প্রভাতে আমরা অতীতের সব হতাশা ও সীমাবদ্ধতা কাটিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি।’

সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার পোস্টে লিখেছেন, বিদায় ১৪৩২। স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ—বাংলা নববর্ষের প্রথম দিন। এ উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *