নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু

নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু

> জাতীয় নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরুআমার দেশ অনলাইন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯: ২১আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯: ৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয়েছে। শোভাযাত্রার এবারের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

মঙ্গলবার সকাল ৯টার পর শুরু হওয়া এই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন।

এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশ সেজেছে নতুন সাজে, নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রতীক দিনটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এবারের শোভাযাত্রায় প্রধান পাঁচটি প্রতীক বা মোটিফ রাখা হয়েছে। এগুলো হলো— মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। প্রতিটি মোটিফ পৃথক বার্তা বহন করছে। এর পাশাপাশি রয়েছে মাছ, বাঘ ও হরিণশাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া ও ময়ূর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *