যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজ

> বিশ্ব > মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হলো চীনের জাহাজআমার দেশ অনলাইন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১: ৩৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১২: ০১

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ উপেক্ষা করে একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত।

ব্লুমবার্গের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

শিপিং ডাটা অনুযায়ী, ‘রিচ স্টারি’ নামক এই ট্যাঙ্কারটি গত মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রম করে। চীনা ক্রু দ্বারা পরিচালিত এই জাহাজটি ২০২৩ সালে ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এর আগে জাহাজটি ‘ফুল স্টার’ নামে পরিচিত ছিল।

জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের জাহাজটি ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *