রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

> জাতীয় রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচারনাসিরউদ্দিন লিটন

২০০১ সালের ১৪ এপ্রিল। বাংলা নতুন বছরকে বরণ করতে বরাবরের মতোই চলছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। জীবন বাঁচাতে যে যার মতো ছুটছেন। মুহূর্তেই বেদনাদায়ক ও বিষাদময় ঘটনায় পরিণত হয় বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখের অনুষ্ঠান।

ঘৃণ্যতম সে হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো একজনের। কলঙ্কিত সেই বোমা হামলার ২৫ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার। দুই মামলার একটিতে রায় হলেও আরেকটি এখনো আটকে আছে আত্মপক্ষ সমর্থনের শুনানিতেই।

রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলাটির রায় হয় ঘটনার ১৩ বছর পর। তাতে আটজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। তবে একই ঘটনায় করা বিস্ফোরক মামলার বিচারকাজ শেষ হয়নি আজও। বর্তমানে মামলাটি ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির আত্মপক্ষ সমর্থন শুনানির পর্যায়ে রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *