
> রাজনীতি > এনসিপি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ২১: ১৫আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ২১: ৩৭
সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নববর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।
নাহিদ বলেন, জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহবান জানাই।
তিনি আরো বলেন, সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেইগুলোকে বিল আকারে এনে আইনে পরিণত করবে।

Leave a Reply