যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা ইরানের

যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা ইরানের

> বিশ্ব যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা ইরানেরআমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীতযুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াতে ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে ইরান। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছেন। ইসলামাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালি তত্ত্বাবধানের বিষয়ে ইরান যে প্রস্তাব দিয়েছিল, সে বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে অবহিত করছেন তিনি।

ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো ও ইয়োহান ওয়াদেফুল এবং সৌদি, ওমান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে এ বিষয়ে আলাপ করেছেন আরাগচি।

তিনি জোর দিয়ে বলেছেন, ইসলামাবাদে প্রথম দফা আলোচনায় কোনো সমঝোতা না হলেও, প্রক্রিয়াটিকে শেষ হয়ে গেছে বলে মনে করে না ইরান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *