
> রাজনীতি > এবি পার্টি হাতের কালি এখনো শুকায়নি কিন্তু রিমান্ডের স্মৃতি উধাও: মঞ্জুস্টাফ রিপোর্টার
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বর্তমান ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে বলেছেন, প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার পর বারবার জনগণকেই প্রতারিত করা হচ্ছে। হাতের কালি এখনো শুকায়নি, অথচ রিমান্ডের ভয়াবহ স্মৃতি যেন উধাও হয়ে গেছে। বিচার বিভাগ, ব্যাংকিং খাতসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা থেকে সরে এসেছে ক্ষমতাসীনরা।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরস্থ দলের কার্যালয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখের আলোচনা সভায় এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Leave a Reply