ইরান যুদ্ধ শুরুর পর আমিরাতে সেনা ও ‘আয়রন ডোম’ মোতায়েন করে ইসরাইল

ইরান যুদ্ধ শুরুর পর আমিরাতে সেনা ও ‘আয়রন ডোম’ মোতায়েন করে ইসরাইল

> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরান যুদ্ধ শুরুর পর আমিরাতে সেনা ও ‘আয়রন ডোম’ মোতায়েন করে ইসরাইলআমার দেশ অনলাইন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ২১: ২২আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২১: ৫১

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর সদেরোতের কাছে অবস্থিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: সংগৃহীত।ইরানের সাথে যুদ্ধের শুরুর পর সংযুক্ত আরব আমিরাতে একটি আয়রন ডোম ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসরাইল। এর পাশাপাশি এটি পরিচালনার জন্য বেশ কিছু সেনা পাঠানোরও খবর পাওয়া গেছে।

রোববার ইসরাইলি ও আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে এই ব্যবস্থা পাঠানোর ঘটনা এটিই প্রথম।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র- ইসরাইল যুদ্ধের সময়, আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তেহরান সংযুক্ত আরব আমিরাতের ওপর ধারাবাহিক হামলা চালায়। এসময় প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২,২০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করে। এর ফলে ইসরাইলসহ এই অঞ্চলে দেশটি সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *