
> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে নাকচ ট্রাম্পআমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১৬: ২২আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৮: ০০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবিইরানের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, দুই মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব ট্রাম্পের মনঃপুত না হওয়ায় সংকট সমাধানের আশা কিছুটা ফিকে হয়ে গেছে। এই যুদ্ধের ফলে এরই মধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়া ছাড়াও মুদ্রাস্ফীতি ও হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
ইরানের প্রস্তাবে বলা হয়েছে, চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।

Leave a Reply