
> রাজনীতি > বিএনপি উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ১৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ৫৪
ছবি: ভিডিও থেকে নেওয়াপ্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান রইল।’
সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ‘যতদিন দায়িত্ব থাকবে, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য।’
খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি ক্ষমতায় এসে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব। ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের।’

Leave a Reply