ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

নিহত রাকিব হোসেন ও মেহেদী হাসান জনি © সংগৃহীত

যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার খেদাপাড়ার তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। 

নিহতদের বন্ধু আব্দুর রাজ্জাক পিন্টু জানান, রাকিব যশোর শহরের একটি ওষুধ ফার্মেসিতে- ও মেহেদী ঢাকায় পাকিজা কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এদিন সন্ধ্যার পর তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। 

মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন রাকিব। রাত ৯টার দিকে তারা রাজগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে খেদাপাড়া তালতলা নামক স্থানে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে রাকিব ও মেহেদী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *