
র্যালিটি সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে © টিডিসি
‘সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ প্রতিপাদ্যে যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি হয়েছে। শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসন যশোর ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত এই র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
র্যালিটি সিভিল সার্জনের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘বর্ষাকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। আমরা এ বিষয়ে জনগণকে সচেতন করেছি। এখন আমাদের উদ্দেশ্য শুধু সচেতন করা নয়, যদি কেউ এ বিষয়ে অবহেলা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। আজ থেকে পরিস্কার পরিচ্ছন্নতায় অবহেলাকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান শুরু হবে।’
এ সময় তিনি যশোরবাসীকে নিজ নিজ আঙিনা পরিস্কার রাখার অনুরোধ জানান।
র্যালিতে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দফতরের কমকর্তা-কর্মচারি ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদে…
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে…
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার …
বিরিয়ানির বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের এ…
নগদের বোর্ড অনুমোদিত পলিসি অনুসারে কর্মী রিক্রুটমেন্টের উদ্…
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট স…

Leave a Reply