
চলাচলের পথে এভাবেই কাঁটা বিছিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে © টিডিসি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুই পরিবারের বিরোধ ও স্বেচ্ছাচারিতার জেরে অন্তত ১০০টি পরিবার দীর্ঘ এক বছর ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। অভিযুক্ত পরিবার দুটি গ্রামের প্রধান চলাচল সড়কে কাঁটা ও ডালপালা ফেলে পথ বন্ধ করে দেওয়ায় নারী, শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগেও সমস্যার সমাধান হয়নি।
শনিবার (৬ জুন) সকালে সরেজমিনে রাজা তালুকদারবাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র চলাচলের সড়কটিতে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে। সেই কাঁটার ওপর দিয়েই অত্যন্ত ঝুঁকি ও কষ্ট নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় সেখানে জড়ো হওয়া শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply