‘জামায়াত যখন বেহেশতের টিকিট বিক্রি করেছে, আমরা তখন নিজেদের দ্বন্দ্বে ব্যস্ত ছিলাম’

‘জামায়াত যখন বেহেশতের টিকিট বিক্রি করেছে, আমরা তখন নিজেদের দ্বন্দ্বে ব্যস্ত ছিলাম’

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব © সংগৃহীত ও সম্পাদিত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক ও মানসিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেছেন, সাতক্ষীরায় নির্বাচনে জয় পেতে হলে এখন থেকেই ‘যুদ্ধের প্রস্তুতি’ নিতে হবে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে জেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। সাতক্ষীরায় যদি পাস করতে হয়, তাহলে দলীয় নেতা-কর্মীদের মানসিক প্রস্তুতি ও যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমাদের এমন অবস্থান তৈরি করতে হবে, যাতে ফলাফল আমাদের ঘরেই আসে।

তিনি বলেন, গত নির্বাচনে বিএনপি সাংগঠনিকভাবে প্রস্তুত ছিল না। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সমন্বয়হীনতার কারণেই কাঙ্ক্ষিত ফল আসেনি। আমরা সাংগঠনিক ও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বলেই দলীয় পরীক্ষায় পাস করতে পারিনি। জামায়াত যখন বেহেশতের টিকিট বিক্রি করেছে, আর আমরা তখন নিজেদের দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত ছিলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *