
মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নিরুত্তাপ নির্বাচন। রবিবার (৭ জুন) সকাল ১০টায় শুরু হয়েছে এই ভোটগ্রহণ, চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেলা সাড়ে ১১টায় ভোট দেন তামিম ইকবাল।
সকাল ১০টায় শুরু হলেও প্রথম প্রায় ৩৫ মিনিট পর ভোট পড়েছে। ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ভোট দিয়েছেন। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আলোচনায় আছেন তিনি। বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির সভাপতিও সাবেক এই অধিনায়ক।
এদিকে ১৯২ জন ভোটারের মধ্যে ভোটদানের আগ্রহ প্রকাশ করেন ১৮৪ জন। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাদের ভোটেই খুলনা (দুজন) ও বরিশাল (একজন) থেকে নির্বাচিত হবেন তিনজন।

Leave a Reply