যুবককে আটক করতে এসে ২ ভুয়া পুলিশ গ্রেপ্তার

যুবককে আটক করতে এসে ২ ভুয়া পুলিশ গ্রেপ্তার

যুবককে ধরতে এসে দুই ভুয়া পুলিশ আটক © সংগৃহীত ও সম্পাদিত

নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে কলমাকান্দায় আটকে রাখার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় জনতার সচেতন পদক্ষেপে বড় কোনো বিপদ হওয়ার আগেই অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অপহরণে জড়িত দুই ‌‘ভুয়া পুলিশ’ সদস্যকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

রবিবার (৭ জুন) দুপুরে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুয়া পুলিশদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মো. সিজন মিয়া (৩৫) এবং মো. সুজাত মিয়া (৩৩)। উদ্ধারকৃত যুবক হলেন- সোহরাব হোসেন (২৮)। তিনি বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের মো. ওয়ারেছ আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (পুলিশ) সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়ন এলাকা থেকে সোহরাব হোসেনকে জোরপূর্বক তুলে নেয়। পরে তাকে নিয়ে আসা হয় পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকায়।

আমবাড়ী এলাকায় পৌঁছানোর পর ওই ব্যক্তিদের গতিবিধি, কথাবার্তা এবং আচরণ দেখে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। তারা বিষয়টি নিয়ে তারা খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে মো. সিজন মিয়া ও মো. সুজাত মিয়াকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের সঙ্গে থাকা অপহৃত সোহরাবকে আটকে রাখে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *