
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজের স্ত্রী অন্যত্র চলে যাওয়ার অভিমানে বিষপান করে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত যুবকের নাম মোহাম্মদ পারভেজ (২৮)। তিনি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানি টিলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি নতুন বিবাহিত স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে পারভেজ মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। এ কারণেই গত রোববার তিনি বিষপান করেন। এরপর গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply