
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী © সংগৃহীত
ইন্টার্ন চিকিৎসকদের নবম গ্রেডের বেসিকের সমপরিমাণ ভাতা এবং পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের ইনক্রিমেন্ট ব্যতীত নবম গ্রেডের সকল সুযোগ-সুবিধা নিশ্চিতসহ ৬ আশ্বাসে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন ইন্টার্ন ও পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। একই সঙ্গে ট্রেইনি চিকিৎসকদের ভাতা প্রতিমাসে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ সোমবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাসচিব অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাসচিব অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply