
নূর হোসেন ও কামরুল হাসান রিয়াজ © সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সংশ্লিষ্ট সংগঠন ‘উত্তরণ-১ পরিবার’-এর ২০২৬ সালের জন্য আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর হোসেন। সহসভাপতি হিসেবে রয়েছেন মো. সৈকত হোসেন স্বপন, জান্নাতুল ফেরদৌস রিয়া ও আশরাফুন নেছা তামান্না। এ ছাড়া সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কামরুল হাসান রিয়াজ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সাইম আহমেদ শাওন, আনভি ইসলাম মিম ও আসাদুজ্জামান সাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি ও উপদেষ্টা অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, জবসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্য।

Leave a Reply