
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে “Salesmanship Technique” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত © সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্রন্ট অফিস এক্সিকিউটিভদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘Salesmanship Technique for the Front Office Executives of Presidency University’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ছাড়াও ফ্রন্ট অফিস, অ্যাডমিশন অ্যান্ড আউটরিচ ডিপার্টমেন্টের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় আধুনিক সেলসম্যানশিপ কৌশল, কার্যকর যোগাযোগ, শিক্ষার্থী ও অভিভাবক কাউন্সেলিং, পাবলিক রিলেশনস, ভর্তি ব্যবস্থাপনা এবং শিক্ষার্থী সেবার উৎকর্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। তিনি তাঁর বক্তব্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী-কেন্দ্রিক সেবার গুরুত্ব তুলে ধরে দক্ষ, আন্তরিক ও পেশাদার ফ্রন্ট অফিস ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালার মূল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. জে. আলী। তিনি আধুনিক সেলসম্যানশিপ, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM), কার্যকর যোগাযোগ কৌশল এবং শিক্ষার্থী ভর্তি ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক অভিজ্ঞতা ও করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।

Leave a Reply