
জাপানে ফেলোশিপে গবেষণা করতে আগ্রহী হলে করুন আবেদন © প্রতীকী ছবি
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন থেকে ছয় মাস মেয়াদি ফুল ফ্রি এক্সচেঞ্জ প্রোগ্রামের ঘোষণা দিয়েছে জাপানের মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এমআইএফ)। বাংলাদেশসহ অন্যান্য দেশের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থীরা এই ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৬।
বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ থেকে ১৫ জনকে এই ফুল ফ্রি ফেলোশিপ দেওয়া হবে। আবেদনকারীরা এই ফেলোশিপের আওতায় গবেষণার জন্য জাপানের বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটশন বা এ ধরনের বেসরকারি কোনো প্রতিষ্ঠান বাছাই করে নিতে পারবেন। শিক্ষার্থীদের সব খরচ মাতসুমাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বহন করবে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও মেডিসিন বিষয়ে গবেষণায় অগ্রাধিকার দেওয়া হবে।

Leave a Reply