প্রাথমিক শিক্ষায় ১ কোটি ৭০ লাখ শিক্ষার্থী, ৬৫ হাজার স্কুল—চাপ সামাল দিতে নতুন উদ্যোগ

প্রাথমিক শিক্ষায় ১ কোটি ৭০ লাখ শিক্ষার্থী, ৬৫ হাজার স্কুল—চাপ সামাল দিতে নতুন উদ্যোগ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি ফটো

দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সীমিত অবকাঠামোর চাপ সামাল দিতে নতুন করে নানামুখী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমাদের প্রাথমিক শিক্ষাখাতে শিক্ষার্থীর সংখ্যা বিশাল। প্রায় ১ লাখ ১৮ হাজার প্রতিষ্ঠান রয়েছে এবং মোট শিক্ষার্থী প্রায় ১ কোটি ৭০ লাখ। এটি অত্যন্ত বড় একটি সেক্টর। সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রায় ৬৫ হাজার ৫০০টি। প্রত্যেক স্কুলে ওয়াশরুম রয়েছে, তবে এ রুম উন্নত করার কাজ করছি।

আজ রবিবার (১৪ জুন) রাজধানীতে ইউনিসেফ আয়োজিত এক কর্মকশালায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই লক্ষ্যেই প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি চান, প্রাথমিক পর্যায় থেকেই এসব মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠুক।’

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবাই জানি, আমাদের দেশে স্কুলে ভর্তি হার তুলনামূলকভাবে কম এবং ড্রপআউটের হারও বেশি। এই পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন স্কুল ড্রেস চালুর। এখন সব শিক্ষার্থী সমানভাবে স্কুল ইউনিফর্ম পাবে। আমরা শুরুতে প্রায় ৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে নিয়ে একটি পাইলট প্রকল্প চালু করব, যা জুলাইয়ের শেষ বা আগস্টে শুরু হতে পারে। এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্কুলে আসতে আগ্রহী করা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *