শট বেশি, আক্রমণ বেশি, দাপটও বেশি— জয়টাই শুধু পেল না মরক্কো

শট বেশি, আক্রমণ বেশি, দাপটও বেশি— জয়টাই শুধু পেল না মরক্কো

কাগজে-কলমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কঠিন পরীক্ষায় ফেলল মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’-এর ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই। বলের দখল ও পাসের সংখ্যায় ব্রাজিল এগিয়ে থাকলেও ম্যাচের বড় অংশে আক্রমণাত্মক ফুটবল খেলেছে মরক্কো, যা পরিসংখ্যান ও মাঠের চিত্র—দুই জায়গাতেই স্পষ্ট।

ম্যাচ শেষে ব্রাজিলের বল দখল ছিল ৫৪ শতাংশ, মরক্কোর ৪৬ শতাংশ। পাসের সংখ্যায়ও এগিয়ে ছিল সেলেসাওরা, তারা ৪৯১টি পাস খেলেছে, যেখানে মরক্কোর পাস ছিল ৪৪২টি। তবে আক্রমণ গড়ার ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিরাই বেশি কার্যকর ছিল। ম্যাচে মোট ১৩টি শট নেয় মরক্কো, বিপরীতে ব্রাজিলের শট ছিল ৮টি। যদিও লক্ষ্যে রাখা শটে এগিয়ে ছিল ব্রাজিল, তাদের ৫টি শট অন টার্গেটে ছিল, যেখানে মরক্কোর ছিল ২টি।

স্কোরলাইন সমতায় থাকলেও প্রথমার্ধে মাঠের গল্প ছিল ভিন্ন। বিরতিতে দুই দল ১-১ ব্যবধানে সমতায় গেলেও খেলার নিয়ন্ত্রণ ও গতি অনেকটাই ছিল মরক্কোর হাতে। শুরু থেকেই উচ্চগতির প্রেসিং এবং দ্রুত আক্রমণে ব্রাজিলকে চাপে রাখে উত্তর আফ্রিকার দলটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *