সুপারির ডাটায় ইয়াবা পাচার, স্ত্রীসহ জাফর ইকবাল গ্রেপ্তার

সুপারির ডাটায় ইয়াবা পাচার, স্ত্রীসহ জাফর ইকবাল গ্রেপ্তার

গ্রেপ্তার জাফর ইকবাল ও তার স্ত্রী জুথী © সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের পৃথক দুই অভিযানে ২ হাজার ৩১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) তাদেরকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা থেকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোহাম্মদ আইয়ুবের ছেলে মোহাম্মদ আয়াস, পাবনা জেলার আমিনপুর থানার জাহিদুল শেখের ছেলে জাফর ইকবাল এবং তার স্ত্রী জুথী।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে উপজেলার বারৈয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে মোহাম্মদ আয়াসকে আটক করা হয়। এ সময় সুপারির ছড়ার সাতটি ডাটার ভেতরে বিশেষ কৌশলে আঠা দিয়ে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ১ হাজার ৩১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *