ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় মটরসাইকেল, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় মটরসাইকেল, নিহত ২

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফেনী থেকে কুমিল্লা অভিমুখী মদিনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের চৌদ্দগ্রামের ছুপুয়া এলাকায় আল-আমিন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

পরে সেখান থেকে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল…

সম্প্রতি আলোচনার কেন্দ্রে থাকা ‘বিখ্যাত মহিষ’কে নিয়ে সামাজি…

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরেই স্বামীকে নিয়ে আবেগঘন …

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *