
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের উদ্যোগ বেআইনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। প্রতিষ্ঠানটির লাইসেন্স কেন বাতিল হবে না তা জানতে চেয়ে স্বাস্থ্য অধিদপরের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানোর পরদিনই এমন মন্তব্য করলেন তিনি।
শনিবার (৬ জুন) দুপুরে তেজগাঁয়ের হোটেল হলিডে ইনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন উদ্যোগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন তিনি।
শিশির মনির বলেন, লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।
তিনি বলেন, পেশাগত অবহেলার কারণে ইতোমধ্যে দুজন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও আদ্-দ্বীন হাসপাতাল একসাথে মনে করে হাসপাতাল যাতে ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধ যেন না হয়, সেটাই তারা চান।
প্রেস ব্রিফিংয়ে ভুক্তভোগী শিশুদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

Leave a Reply