মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি © সংগৃহীত

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ছয়জন সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন এবং ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।

শনিবার (৬ জুন) ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫-এস আন্তর্জাতিক পিলারের কাছে পুশ ইনের এ চেষ্টা করা হয়।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার হাবিবুর রহমান বলেন, ১৪০/৫-এস আন্তর্জাতিক পিলারের কাছে ভারতের নদীয়া জেলার করিমপুর থানার বেড় রামচন্দ্রপুর এলাকা দিয়ে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাটপাড়ায় শিশু ও নারীসহ ছয়জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতের সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *