
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। চলতি মাসে এ কার্যক্রম শেষে আগামী জুলাই মাস থেকে বদলি আবেদন শুরুর পরিকল্পনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বা মাউশি।
মাউশির তথ্য বলছে, মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের প্রথম ধাপে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট দিতে হবে। আগামী ১০ জুনের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে। এরপর জেলা শিক্ষা অফিস এবং আঞ্চলিক অফিস থেকে তথ্য যাচাই শেষে সেন্ট্রাল অর্থাৎ মাউশিতে পাঠাতে হবে।
গত ১৮ মে শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী সফটওয়্যার আপডেট করে সেটি মাউশিকে অবহিত করা হয়। গত ১০ মে সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী সফটওয়্যার আপডেট করতে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

Leave a Reply