কাপলদের ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেইল করাই ছিল পেশা, দুই যুবককে কারাদণ্ড

কাপলদের ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেইল করাই ছিল পেশা, দুই যুবককে কারাদণ্ড

শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্যকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে যশোর শহরের এসপি বাংলো মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— গোড়াপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান এবং আরবপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে জসিম।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, মেহেদী ও জসিম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। বিশেষ করে নির্জন স্থানে অবস্থানরত যুবক-যুবতীদের লক্ষ্য করে তাদের ছবি তুলে পরিবারের কাছে পাঠানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া চুরি, ছিনতাই ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *