হাঁটুর বয়সী ছেলেদের সাথে লাগতে যান কেন—ট্রেজারারকে সর্ব মিত্র চাকমা

হাঁটুর বয়সী ছেলেদের সাথে লাগতে যান কেন—ট্রেজারারকে সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা।

শনিবার (৬ জুন) রাতে নিজ আইডিতে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে সর্ব মিত্র চাকমা বলেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক ট্রেজারার স্যারের কাছে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কাজে। বিদায়ের সময় ক্রীড়া সম্পাদককে বলেন, ‘তোমাদের ডাকসুর ওই ছোটখাটো চাকমা ছেলেটাকে আমার কাছে পাঠাইও দেখি তার সাহস কেমন।’ কথার সুরে হুমকি আর ক্ষোভ। ইঙ্গিতটা আমাকে করেছেন।

ক্ষোভ থাকাটা স্বাভাবিক, কারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, শনিবারে বাস সার্ভিস চালু করেছি যা আটকাতে তার শত প্রচেষ্টা ছিল। বিনীত অনুরোধ, ভুলে যাবেন না আপনি শিক্ষক, পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না। বয়স হয়েছে অনেক, নিজের ওয়েট বুঝুন! হাটুর বয়সী ছেলেদের সাথে লাগতে যান কেন! দ্বিতীয়ত, মানুষ হিসেবে র‍্যাসিজম জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করবেন অনুরোধ রইলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর…

আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছেন ভারতের বিরোধী শিবিরের রাজনী…

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন …

শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ব্ল্যাকমেইলিং সিন্ডিকেট…

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবা…

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার না…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *