চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত শিশু সাইরা মনি © সংগৃহীত

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরের দিকে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় এ র্ঘটনা ঘটে। নিহত শিশুটি শৈলকুপা এলাকা বাসিন্দা আব্দুল হালিমের ছোট মেয়ে সাইরা মনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে নামে। সে সাঁতার না জানায় পুকুরে তলিয়ে যায়। পরবর্তীতে তাকে পুকুর থেকে উদ্ধার করা হলে তাকে মৃত পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *