
প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদল নেতা তরিকুল © টিডিসি ফটো
চাকরি নয়, রাজনীতিতেই নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি তার এই আকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে দীর্ঘ ও অনুভূতিপূর্ণ বার্তা লিখেছেন। সেখানে তিনি সরাসরি দেখা হলে বলতে না পারা কথাগুলো তুলে ধরেছেন।
স্ট্যাটাসে তারিক উল্লেখ করেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা, গ্রেপ্তারের ভয় এবং ক্যাম্পাসে নিয়মিত যেতে না পারার বাস্তবতা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই তিনি অনার্স ও মাস্টার্সে বিভাগের সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের একজন হয়েছেন বলে জানান।

Leave a Reply