স্কুলছাত্রীকে ধর্ষণ, গর্ভধারণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

স্কুলছাত্রীকে ধর্ষণ, গর্ভধারণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

প্রধান আসামি রিয়াজ উদ্দিন আরফাত গ্রেপ্তার © সৌজন্যে প্রাপ্ত

কক্সবাজারে ভয়ভীতি প্রদর্শন ও প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল ৬ জুন দিবাগত রাত ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ উদ্দিন আরফাত (২৪) কক্সবাজার পৌরসভার ঝিলংজার ঝিরঝিরি পাড়ার চন্দ্রিমা মাঠ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে আইয়ুব বাবুর্চির ছেলে বলে পরিচিত। ভুক্তভোগী একই এলাকার একটি বিদ্যালয়ের ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী কক্সবাজার সদর এলাকার একটি স্থানীয় বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিনের মতো স্কুলে যাওয়া-আসার পথে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। একপর্যায়ে নানা ধরনের প্রলোভন দেখানো এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর উপর একাধিকবার যৌন নির্যাতন চালায়।

পরিবারের সদস্যরা প্রথমদিকে বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। তবে সময়ের সঙ্গে মেয়েটির শারীরিক পরিবর্তন তাদের নজরে এলে উদ্বিগ্ন হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ওই কিশোরী প্রায় ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ তথ্য জানার পর পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন এবং বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *