
বিভিন্ন বিসিএসে শিক্ষা ক্যাডারে চাকরি পাওয়া ৯ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। তারা প্রশাসন, নিরীক্ষা ও হিসাব এবং পুলিশ ক্যাডারের চাকরিতে যোগ দিয়েছেন। এই কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত কারণে উল্লিখিত তারিখ থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নাড়িয়া সরকারি কলেজের প্রভাষক উল্লাস পাল, আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক সায়মা শারমিন, নড়াইল সরকারি মহিলা কলেজের প্রভাষক শেখ মোহাম্মদ শরিফুল ইসলাম, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) উপপরিচালক মো. ওয়াজকুরনী, নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ টিপু সুলতান, নোয়াখালী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. ছালাউদ্দিন, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক মো. মাজহারুল ইসলাম ও পাংশা সরকারি কলেজের প্রভাষক রিফা সোনিয়া এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল মাওয়া মৌসুমী শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন।

Leave a Reply