
ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে ইরানের তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর।
আল জাজিরার খবরে বলা হয়েছে, এর আগে লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। এমন অভিযোগ তুলে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরিপ্রেক্ষিতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply