
ভাড়া বাসা ও রুমমেট খোঁজার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করতে নতুন উদ্যোগ নিয়ে এসেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইউবি) এর কয়েকজন শিক্ষার্থীর প্রতিষ্ঠিত স্টার্টআপ ‘ঘরখুঁজি’। সম্প্রতি প্ল্যাটফর্মটির সফটওয়ার যা হয়েছে। মাত্র এক সপ্তাহেই এক হাজারের বেশি ব্যবহারকারী এতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ জুন তাদের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। স্বল্প সময়ের মধ্যেই ব্যবহারকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়াকে স্টার্টআপটির জন্য বড় অর্জন হিসেবে দেখছেন উদ্যোক্তারা।
উদ্যোক্তা শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ৩ জন। তারা হলেন, কাজী তামিদুর রহমান, মোস্তফা মুজাতাহিদ সাদ ও খন্দকার বিন ইয়ামিন।
তামিদুর রহমান নামে একজন উদ্যোক্তা বলেন, ‘ঘরখুঁজি’ এর অন্যতম আকর্ষণীয় সংযোজন হলো ‘নেয়ারবাই পিপল’ ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আশপাশের বাসিন্দাদের সঙ্গে ব্যক্তিগত ও গ্রুপভিত্তিক যোগাযোগ স্থাপন করতে পারবেন। উদ্যোক্তাদের মতে, ঢাকা শহরের মতো ব্যস্ত নগরজীবনে ক্রমবর্ধমান সামাজিক বিচ্ছিন্নতা ও প্রতিবেশী যোগাযোগের ঘাটতি কমাতে এটি একটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
এছাড়া প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ‘জিরো ব্রোকারেজ’ মডেলে পরিচালিত হওয়ায় ভাড়াটিয়া এবং বাড়ির মালিকরা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফলে বাসা ভাড়া নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত খরচ ও হয়রানি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্টার্টআপটির উদ্যোক্তারা জানান, প্রপটেক এবং কমিউনিটি নেটওয়ার্কিংয়ের সমন্বয়ে একটি নিরাপদ ও সংযুক্ত আবাসিক ইকোসিস্টেম গড়ে তোলাই তাদের লক্ষ্য। তারা বিশ্বাস করেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বর্তমানে ‘ঘরখুঁজি’ অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস— উভয় প্ল্যাটফর্মেই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রয়েছে।
ভাড়া বাসা ও রুমমেট খোঁজার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ঝা…

Leave a Reply