
অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেন ঠিকাদারসহ অন্যরা। সোমবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে © টিডিসি
পাবনার চাটমোহর পৌরসভার দুই প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় নাগরিক ও ঠিকাদাররা। এ কর্মসূচি থেকে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেটে চাটমোহর নাগরিক কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নির্বাচিত ঠিকাদার ইহাম কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাসুম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোন্তাজ আহমেদ প্রমুখ। এ সময় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস, ঠিকাদার শাহজাহান আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply