রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

অভিযানে উদ্ধারকৃত ৯০ কেজি গাঁজা © টিডিসি ফটো

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন) ভোরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করেন। 

আটক ব্যক্তিরা হলেন তুলার বাঐল গ্রামের এজামুলের ছেলে হামেদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আজমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)। গ্রেপ্তারের সময় উদ্ধারকৃত ৯০ কেজি শুকনা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির ঘটনার বিষয়ে পুলিশ সুপারের কাছে তথ্য আসে। বিষয়টি তদন্তের জন্য নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। তদন্তের একপর্যায়ে ৭ জুন রাতে হামেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *