৫০০ প্রতিষ্ঠান তৈরি, ৪ হাজার ভবন, নতুন এমপিও ও শিক্ষা ঋণসহ ১০ ক্যাটাগরিতে মহাপরিকল্পনা শিক্ষায়

৫০০ প্রতিষ্ঠান তৈরি, ৪ হাজার ভবন, নতুন এমপিও ও শিক্ষা ঋণসহ ১০ ক্যাটাগরিতে মহাপরিকল্পনা শিক্ষায়

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতের জন্য একটি বিস্তৃত ও বহুমুখী উন্নয়ন মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ, প্রযুক্তিনির্ভর শিক্ষা, উপবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়তাসহ অন্তত ১০টি খাতে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আগামী অর্থবছরে এসব উদ্যোগ বাস্তবায়ন করবে। 

শনিবার (১৩ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ অব্যাহত থাকবে। পাশাপাশি পাঠ্যপুস্তক সহজলভ্য করতে সেগুলো ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেধাবৃত্তিসহ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান অব্যাহত থাকবে। একই সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী এবং মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণাগার সরঞ্জাম ক্রয়ের জন্য পৃথক বরাদ্দ রাখা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *