আদ্-দ্বীনে সেবা বন্ধ, নির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে বৃদ্ধের মৃত্যু

আদ্-দ্বীনে সেবা বন্ধ, নির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে বৃদ্ধের মৃত্যু

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে সেবা বন্ধ থাকায় পূর্বনির্ধারিত সময়ে ডায়ালাইসিস না পেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত কামাল মিয়া (৫০) রাজধানীর খিলগাঁও থানার আদর্শবাগ আবাসিক এলাকার বাসিন্দা।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কামাল মিয়া দীর্ঘদিন আদ্-দ্বীন হাসপাতালে ডায়ালাইসিস সেবা নিয়ে আসছিলেন। আজ শনিবার তার পূর্বনির্ধারিত শিডিউল ছিল হাসপাতালটিতে। আদ্-দ্বীনের সেবা কার্যক্রম বন্ধ থাকার পরও পূর্বনির্ধারিত শিডিউল হওয়ায় সেখানে যোগাযোগ করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সেবা বন্ধ থাকার বিষয়টি জানিয়ে সরকারনির্ধারিত ৬ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। তবে অন্য হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

ভুক্তভোগী কামাল মিয়ার স্ত্রী গণমাধ্যমকে বলেন, আমার পেশেন্ট ডায়ালাইসিস পেলে মারা যেত না। আজকে দেড় বছর ধরে আমার পেশেন্ট ডায়ালাইসিস নিচ্ছিল।

তিনি বলেন, ৬টা বাচ্চা মারা গেছে, এটাকে ইস্যু করে আমার হাজবেন্ড মারা গেল। ৬টা বাচ্চার জন্য আরও দুইটা বাচ্চা এতিম হলো।

অন্য হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ৬টা হাসপাতাল বলে দিয়েছে। কিন্তু ৬ হাসপাতালে দৌঁড়ে যাওয়ার মধ্যেই তো ঘটনা ঘটে গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *