বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ

বাজেট কমল পিএসসির, কমিশনেই প্রশ্ন তৈরি ও মুদ্রণসহ ১২ উদ্যোগ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জন্য বরাদ্দ কমেছে। এ বছর এই প্রতিষ্ঠানটিকে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে ১৩৮ কোটি ৪৯ লাখ টাকা। এই বাজেট বিগত অন্তত ৩ অর্থবছরের চেয়েও কম, যেখানে সর্বশেষ ১৪১ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ২০২৩-২৪ অর্থবছরে। আর গত দুই অর্থবছরে যথাক্রমে ১৭১ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার এবং ১৭৯ কোটি ১ লাখ ৮৭ হাজার টাকা বরাদ্দ পেয়েছিল প্রতিষ্ঠানটি।

গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উত্থাপনকালে এই বাজেটের কথা জানান।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে পিএসসির অন্তত ১২টি উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে— ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ ও চূড়ান্ত ফলাফল প্রকাশ, ৫১তম বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষা এবং সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা গ্রহণ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের প্রথম ও ১০ম গ্রেডের নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও সুপারিশ প্রদান এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের ক্যাডার পদে কর্মরত কর্মকর্তাদের শৃঙ্খলা বিষয়ক মতামত প্রদান।

এ ছাড়া এই বাজেটে কমিশন সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবুদ্ধের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের নিয়োগ বিধিমালা প্রণয়নে বা সংশোধনে সুপারিশ প্রদান, কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন, কমিশন ভবনে কমিশনের নিজস্ব ব্যবস্থাপনায় প্রশ্নপত্র প্রণয়ন ও মুদ্রণ করে পরীক্ষা গ্রহণ, দেশের ৭টি বিভাগীয় শহরে অবস্থিত কমিশনের আঞ্চলিক কার্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তরের নন-ক্যাডার পদে পদোন্নতি, স্থায়ীকরণ, জ্যেষ্ঠতা নির্ধারণ ইত্যাদি বিষয়ে সুপারিশ প্রদান করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্ম কমিশনের (পি…

প্রবীণদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের অবদানের…

স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করতে বর্তমান স…

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্যের সমালোচনা করে জা…

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজ…

২০২৬ ফিফা বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে চ্য…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *