ঢাকা কলেজে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা

ঢাকা কলেজে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উত্তেজনা

কলেজের হল এলাকায় দুই দলের সমর্থকপাল্টাপাল্টি স্লোগান দেন © টিডিসি

ফুটবল বিশ্বকাপের আবহে ঢাকা কলেজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া গেলে কলেজের হল এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে লোডশেডিংয়ের কারণে ঢাকা কলেজের বিভিন্ন হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে অন্ধকারে উত্তর ছাত্রাবাসের একদল শিক্ষার্থী ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে আর্জেন্টিনা সমর্থকরা ‘সেভেন আপ, সেভেন আপ’ স্লোগান দেন।

পরে বিভিন্ন হল থেকে ব্রাজিল সমর্থকরা উত্তর ছাত্রাবাসের সামনে জড়ো হয়ে ‘ব্রাজিল, ব্রাজিল’, ‘থ্রি পিস, থ্রি পিস’ ও ‘হ্যান্ডবল, হ্যান্ডবল’ স্লোগান দিতে থাকেন। এর পাল্টা হিসেবে আর্জেন্টিনা সমর্থকরাও সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তবে কিছু সময় পর বিদ্যুৎ ফিরে এলে উভয় পক্ষের শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।

ঘটনাস্থলে উপস্থিত আর্জেন্টিনা সমর্থক ওবাইদুল ইসলাম খান বলেন, ‘ঢাকা কলেজ হলপাড়ায় বিদ্যুৎ যাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিতে থাকে। তখন আমরা আর্জেন্টিনার প্রায় অর্ধশতাধিক সমর্থক হল থেকে নেমে এসে এর জবাব দিই। ব্রাজিল সেভেন আপ, ব্রাজিল ভিক্ষা করে মতিঝিলে, ব্রাজিল ভুয়া—এসব স্লোগানের মাধ্যমে আমরা প্রতিরোধ গড়ে তুলি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আজ ভোর ৪টায় মরক্কোর কাছে ব্রাজিল হারবে এবং কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে না। তাদের হেক্সা মিশন ২০৫০ সালের আগে সম্ভব নয়। এবারও বিশ্বকাপ থাকবে মেসির হাতে। সবাই তাকিয়ে আছে আর্জেন্টিনার দিকে। এই বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো বিকল্প নেই।’

অন্যদিকে ব্রাজিল সমর্থক সাজিদ হাসান বলেন, ‘হঠাৎ রাতে ক্যাম্পাসে বিদ্যুৎ চলে গেলে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের বিভিন্ন স্লোগান দিয়ে উসকে দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে আমরা ব্রাজিল সমর্থকরা হলপাড়ায় জড়ো হয়ে পাল্টা স্লোগান দিই। পেলে, রোনালদিনহোর দলের কোনো অপমান ঢাকা কলেজের ব্রাজিল সমর্থকরা মেনে নেবে না।’

এ বিষয়ে জানতে ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট প্রভাষক ইকবাল হোসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রবিবার (১৪ জুন) ভোরে মা…

দেশের ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্…

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *