
ব্রাজিলের জার্সি গায়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচ দেখতে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার একটি ফেসবুক পোস্ট থেকে বিষয়টি জানা যায়।
সেখানে দেখা যায়, সাকিবের পরিহিত জার্সিটিতে একটি অটোগ্রাফ রয়েছে, যা ব্রাজিলিয়ান তারকা নেইমারের বলে ধারণা করা হচ্ছে।
এর আগে এক বাংলাদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, “ব্রাজিলের ম্যাচ দেখব, ব্রাজিলের জার্সিও কিনব। পোস্ট দেব, পল্টি!”
উল্লেখ্য, ফুটবলে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত সাকিব। তিনি লিওনেল মেসির ভক্ত এবং ক্লাব ফুটবলে সমর্থন করেন বার্সেলোনাকে, এ তথ্য ক্রিকেটপ্রেমীদের কাছেও পরিচিত। তবে পরিবার নিয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব এবার ব্রাজিলের ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করলেন।

Leave a Reply