
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাকিল (২২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। মহাসড়কে চলন্ত ট্রাক্টরের চাকা খুলে গেলে তিনি ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিল উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের সন্তান।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রীসহ ট্রাক্টর নিয়ে যাচ্ছিল সোহেল। পথিমধ্যে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় মহাসড়কে তার ট্রাক্টরের চাকা খুলে গিয়ে ছিটকে পড়ে কাভার্ড ভ্যান চাপায় ঘটনাস্থলে নিহত হন তিনি। পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

Leave a Reply