
ব্যাটিংয়ে নেমে মাত্র চতুর্থ বলেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ইনিংসের শুরুতেই সৌম্য সরকার ইনসাইড এজ হয়ে বল নিজের স্টাম্পে টেনে দেন। ৪ বল খেলে মাত্র ২ রান করে আউট হন এই ওপেনার।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন।
নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পেয়েছিলেন। টসের সময় নাজমুল হোসেন জানিয়েছেন, মিরাজ এখন সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে আজকের ম্যাচের একাদশে তিনি নেই।
বাংলাদেশের একাদশে আজ পরিবর্তন এসেছে দুটি। মিরাজ না খেলায় গতকাল বিকেলেই দলে ঢোকা আরেক মেহেদীকে রাখা হয়েছে একাদশে। আজও জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের, পুরো সিরিজটাই তিনি বেঞ্চে বসে কাটিয়ে দিলেন। একাদশে অন্য বদলটি পেস বোলিং বিভাগে— নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরীফুল ইসলামকে।

Leave a Reply