ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক সন্ত্রাসের’ অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের

ইরানের বিরুদ্ধে 'অর্থনৈতিক সন্ত্রাসের' অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টের

> বিশ্ব > মধ্যপ্রাচ্য ইরানের বিরুদ্ধে 'অর্থনৈতিক সন্ত্রাসের' অভিযোগ মার্কিন ভাইস প্রেসিডেন্টেরআমার দেশ অনলাইন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১১: ১৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১২: ০০

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফাইল ছবিহরমুজ প্রণালি দিয়ে চলাচল বন্ধ করার কারণে ইরানকে 'অর্থনীতিনির্ভর সন্ত্রাসী কর্মকাণ্ডে' অভিযুক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ফক্স নিউজের ব্রেট বায়ারকে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়েছেন, এই খেলায় দুই পক্ষই অংশ নিতে পারে। হরমুজ প্রণালির ব্যবহার প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

ভ্যান্সের বক্তব্য, ইরান যদি ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদে’ জড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রও এই নীতিতে অটল থাকবে, কোনো ইরানি জাহাজ বের হতে পারবে না।’

ভ্যান্স আরো জানান, গত সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের।’

তিনি আরো বলেন, ইরানকে নমনীয় হতে হবে এবং যুক্তরাষ্ট্র যে ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলো’ চায়, তা মানতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *