মক্কায় যেতে যে নির্দেশনা মানতে হবে সবাইকে

মক্কায় যেতে যে নির্দেশনা মানতে হবে সবাইকে

> বিশ্ব মক্কায় যেতে যে নির্দেশনা মানতে হবে সবাইকেআমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীতপবিত্র ভূমি মক্কায় প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে বিদেশি এবং সৌদির বাসিন্দারা সরকারি অনুমতি ছাড়া আর মক্কায় ঢুকতে পারবেন না। সোমবার (১৩ এপ্রিল) থেকে এটি কার্যকর হয়েছে।

সৌদির বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, মক্কায় প্রবেশের জন্য বিদেশিদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে পারমিট নেই, তারা সেখানে যেতে পারবেন না।

যাদের কাছে হজের ভিসা এবং পবিত্র কাবায় কাজের অনুমতিপত্র নেই তাদের সবার ক্ষেত্রেই এটি কার্যকর হবে। অনুমতিবিহীন বিদেশিদের মক্কায় প্রবেশ আটকাতে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। যাদের কাছে অনুমতিপত্র থাকবে না তাদের চেকপয়েন্ট থেকেই ফিরিয়ে দেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *